ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ম্যারাডোনার ছবির ভেতর দিয়ে মাদক পাচার, বিমানবন্দরে ধরা

ads

সদ্য প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ১২টি ছবি নিয়ে যাচ্ছিলেন যাত্রী। আর ছবিগুলোর ভেতর থেকে উদ্ধার হলো ২.৬৫ কেজি নিষিদ্ধ মাদক কোকেন! গত বুধবার তুরস্কের ইস্তানবুল বিমানবন্দরে ঘটল এ ঘটনা।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বুধবার ৭২ বছর বয়সী এক জার্মান বৃদ্ধ কলম্বিয়া থেকে ইস্তানবুলে আসেন। তার গতিবিধি দেখে সন্দেহ হয় বিমানবন্দর কর্মীদের। বৃদ্ধের লাগেজ বিমানবন্দরের এক্স রে মেশিনে পার করার সময় এতে সন্দেহজনক কিছু ধরা পড়ে।


সঙ্গে সঙ্গে স্নিফার কুকরের মাধ্যমে তল্লাশি চালিয়ে লাগেজ থেকে ম্যারাডোনার ১২টি ছবি উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা। এর পর সেসব ছবির ভেতর থেকে কোকেনগুলো উদ্ধার করে জমা করলে সব মিলিয়ে ২.৬৫ কেজিতে দাঁড়ায়।  ছবি থেকে কোকেন উদ্ধার করার দৃশ্য ভিডিও করে রাখা হয়।

ads
ads
ads

Our Facebook Page